এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম ফটিক (৫৩) ও তার স্ত্রী আসমা বিবি (৪৫) কে গ্রেফতার করেছে। একই সঙ্গে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা হাবিব হাসান (২৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার (১৪ মে) আদালতে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, গত বছরের ২৬ আগস্ট উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন একটি মামলা দায়ের করেন। এ মামলায় জড়িত সন্দেহে উপজেলার পারইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিব হাসানকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, চেক জালিয়াতি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে উপজেলার একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিক ও তার স্ত্রী আসমা বিবিকে মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ওসি রায়হান জানান, গ্রেফতারকৃতদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশি অভিযানের ধারাবাহিকতায় আরও গ্রেফতারি অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছেন রাণীনগর থানার ওসি।
আগস্ট ২৮, ২০২৪
সেপ্টেম্বর ১১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।