এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) - এর আওতায় মুক্তিযোদ্ধাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৪ মে) সকাল ১১টায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলকে ১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন মুক্তিযোদ্ধা খলিলের হাতে চেক তুলে দিয়ে বলেন, "মুক্তিযোদ্ধাদের সম্মান ও উন্নয়ন আমাদের নৈতিক দায়িত্ব। তাদের স্বাবলম্বী করতে এই ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মুক্তিযোদ্ধা খলিল সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "এ ধরনের সহায়তা মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।