এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পাহাড়ে সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে ৭ শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় থানচি বাজার প্রাঙ্গণে থানচি উপজেলা জোত মালিক সমিতি এ উদ্যোগ গ্রহণ করে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, বাগানচাষি ও অসহায় পরিবারের মাঝে রূপালি আম, বারি-৪ আম, আমড়া, মিষ্টি তেঁতুল ও বরইসহ নানা জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, স্বাধীনতার পর থানচিতে জোত মালিক সমিতির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে এত বড় পরিসরে গাছের চারা বিতরণের ঘটনা এটিই প্রথম।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে চারা তুলে দেন উপজেলা বিএনপির সহসভাপতি ও জোত মালিক সমিতির সভাপতি শৈবাথোয়াই মারমা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মংহাইসিং মারমা, জোত মালিক সমিতির সাধারণ সম্পাদক মংছোরী মারমা, সহসভাপতি মংসাগ্য মারমা, হ্লাচিংমং মেম্বার, মংপ্রুসে মারমাসহ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষচারা বিতরণকালে শৈবাথোয়াই মারমা বলেন, “পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও বনভূমি রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য। তবে শুধু গাছ রোপণ করলেই হবে না; গাছগুলো যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা পাহাড়ে অবৈধভাবে গাছ কাটা ও বন উজাড়ের ফলে জলবায়ুর ওপর সৃষ্ট বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ ও তা সংরক্ষণের আহ্বান জানানো হয়। আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারাগুলো বেড়ে উঠলে থানচির পাহাড়ি প্রকৃতি আরও সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ১৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৩ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।