এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে রাব্বি হোসেন রাকিব (২২) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালককে অস্ত্র ঠেকিয়ে ধরে নিয়ে গুলি করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
বুধবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর বর্দি গ্রামের চুল্লার বাড়ির পেছনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাকিব একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।
ভুক্তভোগী রাকিবের জানান, রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে কেনাকাটা শেষে স্থানীয় হায়দার বাড়ির দরজায় ভাড়া বাসায় ফিরছিলেন তিনি। পথে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁর অটোরিকশার গতিরোধ করে। পরে তাঁকে পিস্তল ঠেকিয়ে অটোরিকশা থেকে নামিয়ে নির্জন চুল্লার বাড়ির পেছনে নিয়ে যায়।
সেখানে একই ইউনিয়নের বাসিন্দা আলমগীর (৩০), রাজন (২৮), রিপন (২১) ও আলম (২৮) তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা নগদ ১ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ডান পায়ের হাঁটুর পাশে গুলি করে। একপর্যায়ে জীবন বাঁচাতে গুলিবিদ্ধ অবস্থাতেই তিনি পাশের একটি ডোবায় লাফ দিয়ে পালিয়ে আত্মরক্ষা করেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় তাঁদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, এক ব্যক্তির শরীরে ২.২ বোরের একটি ছোট গুলি লাগার খবর পেয়েছেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।