এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে উদ্ধারকাজ এখনও চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোরে নাবাতিয়েহ জেলার আনসার শহরের উপকণ্ঠ এবং নাবাতিয়েহ আল-ফাওকার আশপাশে দফায় দফায় তিনটি বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। হামলার তীব্রতায় বেশ কিছু ভবন ধসে পড়ে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করেন সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হতে জোর তৎপরতা চলছে। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব নয়।
এদিকে দক্ষিণ লেবাননের বিন্ত জবেইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ (এনএনএ) জানায়, শনিবার ভোরে বিন্ত জবেইল শহরে শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে একাধিক আবাসিক বাড়িঘর উড়িয়ে দেওয়া হয়। এছাড়া কুনিন-সাফ আল-হাওয়া সড়কসংলগ্ন আবাসিক এলাকাগুলো লক্ষ্য করে ভারী মেশিনগান থেকে এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে।
এর আগে শুক্রবার মধ্যরাতের দিকে টাইর জেলার আল-মানসুরি শহরের আল-মাশা এলাকাতেও বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। সার্বিকভাবে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা জুড়ে ইসরায়েলি বাহিনীর তীব্র সামরিক তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
সেপ্টেম্বর ২৩, ২০২৫
মার্চ ৩০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।