এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ের বৈঠকে দুই দেশের বিদ্যমান জটিলতা ও সমস্যা সমাধানের বড় সুযোগ রয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, দ্বিপাক্ষিক এই সুযোগের সঠিক সদ্ব্যবহার করা ভারতের দিক থেকেই সবচেয়ে বেশি উচিত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতে অনুষ্ঠেয় আসন্ন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও ভারত সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি। ব্রিকস সম্মেলন হতে এখনো বেশ কিছু দিন বাকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সরকার এবং প্রধানমন্ত্রী বর্তমানে দেশের ভেতরের নানা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সামনে রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদের অধিবেশনসহ সাংবিধানিক নানা কাজ ও অভ্যন্তরীণ কর্মসূচি রয়েছে।”
তিনি আরও যোগ করেন, “দেশের কাজের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় সরকার ইতিবাচক। সময় ও সুযোগ মিললে প্রধানমন্ত্রী কেবল ভারত নয়, জাপানসহ অন্যান্য দেশও সফর করবেন। তবে সফর চূড়ান্ত হওয়ার বিষয়টি নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়সূচি এবং দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতির ওপর।”
বাংলাদেশ ও ভারতের সার্বিক সম্পর্কের চিত্র তুলে ধরে শামা ওবায়েদ বলেন, “দুই দেশের শীর্ষ নেতৃত্ব যখন আলোচনায় বসেন, তখন অনেক সমস্যা সমাধানের পথ খুলে যায়। সেই সুযোগ এখনো আছে এবং ভারত সরকারের উচিত হবে এ সুযোগের সঠিক সদ্ব্যবহার করা।”
ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমরা আগেও বলেছি, একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে নানা বক্তব্য দেয়, বাংলাদেশের সাধারণ জনগণ তা কোনোভাবেই ভালোভাবে নেয় না। গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতি মানুষের মনে এখনো জাগ্রত, রক্তের দাগ এখনো শুকায়নি। তাই এই জায়গায় ভারতকে অবশ্যই সংবেদনশীল হতে হবে।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে যখনই দুই দেশের শীর্ষ পর্যায়ে কোনো বৈঠক হবে, তখন যেন উভয় পক্ষ সমস্যাগুলোর ইতিবাচক সমাধান খুঁজে নিতে পারে এবং ভারতও যেন জনগণের এই অনুভূতির বিষয়টি মাথায় রাখে।
জুলাই ২৪, ২০২৬
জুন ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।