এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে অগ্রণী ব্যাংকের আহসানগঞ্জ শাখায় কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত (স্ট্রোক) হয়ে সাবু আলী (৪৫) নামের এক অঙ্গীভূত আনসার সদস্যের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
মৃত আনসার সদস্যের আইডি নম্বর- ৮১০০০০৭৭৮। তিনি রাজশাহী জেলার বাঘা উপজেলার বড় ছয় ঘাঁটি গ্রামের মৃত আফসার আলীর ছেলে বলে জানা গেছে।
ব্যাংক ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় আহসানগঞ্জ অগ্রণী ব্যাংক শাখায় দায়িত্ব পালনকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাবু আলী। খবর পেয়ে আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ খুশি খাতুন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ব্যাংকের ভেতরের একটি বিছানায় তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আকরাম হোসেন বলেন, "মুঠোফোনে খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি এবং ওনার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখি। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হলে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সশরীরে ঘটনাস্থল পরিদর্শন করেন।"
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে আহসানগঞ্জ অগ্রণী ব্যাংক শাখায় কর্মরত অবস্থায় ওই আনসার সদস্য স্ট্রোক করেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার মাধ্যমে মুঠোফোনে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ইতোমধ্যে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ খুশি খাতুন বলেন, "মরদেহ দাফন ও তাৎক্ষণিক খরচের জন্য আমরা বর্তমানে সংস্থার পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান দিচ্ছি। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী, ডিউটিরত অবস্থায় কোনো আনসার সদস্য মারা গেলে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে তাঁর পরিবারকে ৫ লাখ টাকা অনুদান প্রদান করা হবে।"
কর্তব্যরত আনসার সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডিসেম্বর ১৪, ২০২৪
মে ৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১১ জুলাই, ২০২৬
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
নীলফামারী | ১১ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ১১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।