এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে এক যুবকের মহড়া দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময় ওই যুবককে একটি বন্ধ দোকানের শাটারে ক্ষিপ্ত হয়ে লাথি মারতেও দেখা যায়। প্রকাশ্যে এমন সশস্ত্র মহড়ার ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর নতুন পাকুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। অস্ত্র হাতে মহড়া দেওয়া ওই যুবকের নাম রিপন হোসেন (৩০)। তিনি একই এলাকার গোলাম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিপন হোসেন একটি বন্ধ দোকানের সামনে গিয়ে কোমর থেকে অস্ত্র সদৃশ একটি বস্তু বের করেন। এরপর সেটি লোড করার ভঙ্গি করে ক্ষোভে দোকানের শাটারে একাধিকবার লাথি মারেন। দোকানে কাউকে না পেয়ে তিনি উত্তেজিত আচরণ করতে থাকেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনার সূত্রপাত। রিপনের বড় ভাই সোহেল দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। প্রায় পাঁচ-ছয় মাস আগে সোহেলের স্ত্রী নাছরিন খাতুনের সঙ্গে রিপনের চাচাতো বোনের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি শামীম হোসেনের (৩২) পরকীয়া সম্পর্কের অভিযোগ ওঠে। একপর্যায়ে নাছরিনকে নিয়ে শামীম পালিয়ে যান বলে জানা যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সম্প্রতি সোহেল প্রবাস থেকে দেশে ফিরলে সেই পুরোনো বিরোধ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। স্থানীয়দের দাবি, এর জের ধরেই শুক্রবার বিকেলে শামীমকে মারার উদ্দেশ্যে অস্ত্র হাতে তার দোকানের সামনে গিয়ে এই তাণ্ডব চালান রিপন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, "সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। সেখানে এক যুবককে অস্ত্র হাতে শাটারে লাথি মারতে দেখা গেছে। তবে সেটি প্রকৃত আগ্নেয়াস্ত্র কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তে পুলিশের একটি দল কাজ করছে এবং জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।"
জুলাই ১৪, ২০২৪
জুলাই ৩১, ২০২৬
সেপ্টেম্বর ১৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।