এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ ২০২৫) বিকেলে ইউনিয়নের আবাদপুকুর বাজার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দোয়া মাহফিলের পর রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, নওগাঁ জেলা যুগ্ম আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ জেলা বার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালেক এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান আলী।
এসময় রাণীনগর উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এপ্রিল ১১, ২০২৫
আগস্ট ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।