এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীর দুর্গাপুরে পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উপলক্ষে ফ্রি মেডিকেল চেকআপ ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
দিনব্যাপী এই ক্যাম্পে উপজেলার সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। এতে ব্লাড প্রেসার, রক্তে চিনি (সুগার), ও অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। রোগীদের দেওয়া হয় বিনামূল্যে স্বাস্থ্যপরামর্শ ও প্রয়োজনীয় ওষুধপত্র।
ক্যাম্প উদ্বোধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মাদ রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, মেডিকেল অফিসার ডা. তাজুল ইসলাম, ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শারমীন সুলতানা এবং উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বিডি ক্লিনের দুর্গাপুর উপজেলা শাখার সদস্যরা ক্যাম্পে অংশগ্রহণ করেন এবং রক্তদাতাদের সহযোগিতা করেন। আয়োজকরা জানান, রক্তদান একটি মহৎ কাজ এবং স্বেচ্ছায় রক্তদান করে অনেকেই মানুষের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনকল্যাণমূলক এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ এই ক্যাম্পকে স্বাগত জানিয়েছে এবং এমন আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
ফেব্রু ৫, ২০২৫
জানু ৭, ২০২৫
ফেব্রু ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।