এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক (ডিডি) রোজী খন্দকারকে বদলি করা হয়েছে। দালালদের মাধ্যমে জমা দেওয়া ফাইলের অগ্রাধিকার ও সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।
সম্প্রতি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরিশালে বদলি করা হয়। একই আদেশে বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের ডিডি আবু নোমান মো. জাকের হোসেনকে রাজশাহীতে পদায়ন করা হয়েছে।
এর আগে, গত ২০ নভেম্বর সকালে ভুক্তভোগীরা পাসপোর্ট অফিসের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেন, যেখানে নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। পরে তারা ডিডি রোজী খন্দকারের সঙ্গে দেখা করতে গেলে তিনি বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।
এরপর, পাসপোর্ট অধিদপ্তর বিষয়টি তদন্ত শুরু করে। তদন্ত কমিটির সদস্যরা রাজশাহী সার্কিট হাউসে বসে ভুক্তভোগীদের বক্তব্য শোনার পর রোজী খন্দকারের বদলির সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক এ কে এম মাজহারুল ইসলাম বলেন, "তিনি (রোজী খন্দকার) আর সেখানে নেই, তাকে বদলি করা হয়েছে। তিনি এখন বরিশালে অফিস করেন।"
এদিকে, ডিডি রোজী খন্দকারকে বদলি করায় খুশি রাজশাহীর নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন,
"পাসপোর্ট অফিসের অনিয়মের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম। উল্টো ডিডি আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছিলেন। আমরা তার বদলির দাবি জানিয়েছিলাম। অবশেষে তাকে বদলি করা হয়েছে। বর্তমানে পাসপোর্ট অফিসে হয়রানি ছাড়াই কাজ হচ্ছে বলে জানতে পেরেছি।"
ফেব্রু ১১, ২০২৫
জানু ৮, ২০২৫
জানু ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।