এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীতে নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরের চৌদ্দপায় এলাকায় ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা টায়ার জ্বালান।
অভিযুক্ত শিক্ষক এ জে এম নূর আলম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সঙ্গে এক শিক্ষার্থীর কথোপকথনের অডিও প্রকাশ হওয়ার পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অডিওতে তাঁকে আন্দোলনে অংশ নিলে ছাত্রত্ব বাতিলের হুমকি দিতে শোনা যায় বলে দাবি শিক্ষার্থীদের।
তবে নূর আলম ওই অডিওকে ‘এডিট করা’ বলে দাবি করেছেন।
প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের পর রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে শিক্ষার্থীদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
এপ্রিল ২৩, ২০২৫
জানু ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ৫ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।