এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় ফরিদপুর সদর উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান। সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান। এসময় ভাষানচর হামিদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন শরীফ ও চেক পাওয়া শিক্ষার্থী লাবনী আক্তার বক্তব্য রাখেন।
পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কিম এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ-এর আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরের বরাদ্দ থেকে এই সহায়তা প্রদান করা হয়। এ বছর ভাষানচর হামিদ নগর উচ্চ বিদ্যালয় ও বায়তুল মোকাদ্দেম ইন্সটিটিউটের মেধাবী সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ইসরাত জাহান বলেন, “এ বছর দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হয়েছে। আগামীতে আরও বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হবে।”
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।