এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলার কৃষি ইনস্টিটিউট মিলনায়তনে এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ এর সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য
ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মসিউর রহমান, উপজেলা বি এন পির সদস্য সচিব আবু হাসান খান, জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ রুবেল শেখ, নাজিরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক আমার পিরোজপুর এর ব্যাবস্হাপনা সম্পাদক এস, এম সিপার, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার পিরোজপুর এর সম্পাদক অনুপ কুমার সিকদার, দপ্তর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নাজিরপুর উপজেলা প্রতিনিধি আল-আমিন হোসাইন, উপজেলা বি এন পি যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা খোকন চন্দ্র দাস, সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ রাসেল সিকদার ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী মিমি আক্তার প্রমুখ। প্রস্তুতি সভা শেষে বর্ণাঢ্য র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
সেপ্টেম্বর ২৩, ২০২৫
অক্টোবর ১৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।