এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা ও কাঞ্চনপুর গ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী গরুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ঈদুল আযহার প্রস্তুতির অংশ হিসেবে শুরু হওয়া এই হাট চলবে ঈদের রাত পর্যন্ত। স্থানীয় বাসিন্দারা জানান, এটি এ অঞ্চলের দীর্ঘদিনের একটি পরিচিত পশুর হাট, যা ঈদকে কেন্দ্র করে বিশেষ গুরুত্ব পায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মামুনুর রশিদ, মোঃ রেহান উদ্দিন ভূঁইয়া, হাজী মোঃ কামাল হোসেন, মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া, মোঃ সজল মিয়া, বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হাটের ব্যবস্থাপনা প্রসঙ্গে বাজার পরিচালনা কমিটি জানায়, দেশীয় বিভিন্ন জাতের গরু বিক্রয়ের জন্য আনা হয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পশুর স্বাস্থ্যসেবার জন্য প্রাথমিক চিকিৎসা ও ভেটেরিনারি টিম প্রস্তুত রাখা হয়েছে।
বাজার পরিচালনা কমিটির একজন সদস্য বলেন, “খিরাতলা-কাঞ্চনপুর গরুর হাট এই অঞ্চলের একটি পুরনো ঐতিহ্য। আমরা চেষ্টা করছি যাতে সকল ব্যবসায়ী ও ক্রেতারা নির্ভার ও সুশৃঙ্খল পরিবেশে লেনদেন করতে পারেন।”
আইনশৃঙ্খলা রক্ষার্থে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রতিবছর ঈদুল আযহাকে কেন্দ্র করে গরুর বাজারে যে বাড়তি চাহিদা তৈরি হয়, খিরাতলা-কাঞ্চনপুর গরুর হাট সেই প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ইতোমধ্যেই হাটটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।