এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের আলীকদমে ভ্রমণে এসে অসাবধানতাবশত গুলিতে নিহত হয়েছেন ত্বহা বিন আমীন (২৪) নামে এক পর্যটক। ঢাকার ডেমরার বাসিন্দা মো. আলামীনের ছেলে ত্বহা। সোমবার (২১ জুলাই) সকালে উপজেলার মাতামুহুরী রিজার্ভ এলাকার তরনী পাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ নিহত ত্বহার সঙ্গে আসা চার বন্ধুকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ত্বহা তার চার বন্ধু সাইফুল, মেরাজ, মীর মাহদী হাসান নাবিল ও মিনহাজকে নিয়ে আলীকদমে আসেন। তারা কোনো পর্যটক তথ্যকেন্দ্রে না গিয়ে সরাসরি কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তরনী পাড়ার একটি জুমঘরে অবস্থান নেন।
সোমবার সকালে ঘুম থেকে উঠে জুমঘরে থাকা স্থানীয়ভাবে তৈরি একনলা বন্দুক নিয়ে ছবি তুলছিলেন তারা। এ সময় বন্ধু নাবিল অসাবধানতাবশত বন্দুকের ট্রিগারে চাপ দিলে গুলি ত্বহার বুকে লাগে। ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ তরনী ঝিরি পার হয়ে মাতামুহুরীর চরে নিয়ে আসা হয়।
আলীকদম থানার এসআই শাহাদাত হোসেন জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো’র মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ত্বহার মরদেহ ও দেশীয় তৈরি গাদা বন্দুক উদ্ধার করে। একই সঙ্গে তার চার বন্ধুকেও আটক করা হয়।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।