এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে নওগাঁয় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য ফিরোজ হোসেন, সোহেল রানা, মাহবুব আলম, বকুল হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য শাহিনা আকতারসহ অন্যান্যরা। বক্তারা বলেন দেশের স্থানীয় পর্যায় সুশৃঙ্খল রাখতে আমাদের প্রয়োজন আছে। দেশের উন্নয়নসহ বিভিন্ন কর্মকান্ডে আমরা জড়িত থাকি। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে থাকি। পূর্ণ মেয়াদের আগে অপসারণ করা হলে কঠোর আন্দোলন গড়ে তুলার হুশিয়ারি দেন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম রবিন শীষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।