এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই থানা বিএনপি’র ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা এপ্রিল) সকাল ১১টায় আত্রাই থানা বিএনপি’র আয়োজনে দলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি’র তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আত্রাই থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল জলিল চকলেট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ও আত্রাই থানা বিএনপি’র সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু।
প্রধান বক্তা ছিলেন আত্রাই থানা বিএনপি’র সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার। এছাড়া বক্তব্য রাখেন থানা বিএনপির নেতা, নওগাঁ জজ কোর্টের এ্যাডভোকেট এসএম মাছুম, বিএনপি’র সিনিয়র নেতা এসএম ফারুখ বকত, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, থানা বিএনপির নেতা আব্দুল মান্নান সরদার, যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম-আহ্বায়ক পারভেজ ইকবাল, যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদ হোসেন, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, মহিলা দলের সভানেত্রী আনজুমান আরা আঞ্জু ও সাধারণ সম্পাদিকা আংগুরী বেগম।
এছাড়া আত্রাই উপজেলার আটটি ইউনিয়নের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ থানা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আইন আদালত | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
ফুটবল | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।