এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে চেকের মামলায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইউসুফ চৌধুরী (৪৪) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তিনি কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সেতুভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার ইউসুফ চৌধুরী কুতুবপুর ইউনিয়নের ইব্রাহীম মৌলভী বাড়ির মৃত নুরুল হক চৌধুরীর ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, ইউসুফ চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চেক প্রতারণাসহ দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়ে প্রায় ১৪ মাসের কারাদণ্ড পান। দীর্ঘদিন ধরে তিনি গা ঢাকা দিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় র্যাব-১১ তাকে বেগমগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস জানান, বিষয়টি আপোষের মাধ্যমে সমাধান হয়ে গেছে। ইউসুফ চৌধুরী চেকের ১৯ লাখ টাকার মধ্যে প্রথমে ১৬ লাখ টাকা এবং পরে বাকি ৩ লাখ টাকাও পরিশোধ করেছেন। আদালত খোলার পর তিনি জামিনে মুক্ত হবেন বলে আশা প্রকাশ করেন।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ইউসুফ চৌধুরী দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মার্চ ১২, ২০২৫
আগস্ট ৩০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।