বায়তুল আমান রেললাইন এলাকার জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪২ পিএম
শেয়ার করুন:
বায়তুল আমান রেললাইন এলাকার জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ

ফরিদপুর শহরের বায়তুল আমান রেললাইন এলাকার জলাবদ্ধতা নিরসনে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি এলাকাটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ড্রেনেজ ব্যবস্থা ও পানিনিষ্কাশনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান ও নির্বাহী প্রকৌশলী শামসুল আলমসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও তাঁর সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য এলাকার বাসিন্দাদের ভোগান্তির কথা শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিয়ে জলাবদ্ধতা সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকতার সঙ্গে কাজ করার তাগিদ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।