আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৩ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁর আত্রাইয়ে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল। রবিবার (২০ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের উদ্যোগে আত্রাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমের সভাপতিত্ব ও নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কর্মসূচি চলাকালে সভাপতির বক্তব্যে মো. খোরশেদ আলম বলেন, “ডেঙ্গুর প্রকোপ রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ আঙিনাসহ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। জনস্বার্থে যুবদলের এই সামাজিক ও সেবামূলক পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ সময় পরিচ্ছন্নতা অভিযানে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরকার ও আলা উদ্দিন আলা।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, অ্যাডভোকেট আব্দুল মতিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।