এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর ধামইরহাট উপজেলায় সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২১ এপ্রিল) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) সদস্যরা।
বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চকিলাম বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২৬৫/১-এস এলাকা থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল কার্যক্রম পরিচালনা করে বিজিবির একটি দল। এ সময় একটি পরিত্যক্ত চালান থেকে ১৭০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা ফেনসিডিল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মার্চ ২৭, ২০২৫
আগস্ট ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।