এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার ও জননিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা শুরু করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ জুন) রাতে তিনি রানীনগর আত্রাই হতে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি মহাসড়কে যানবাহন চলাচল পর্যবেক্ষণসহ অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
মহাসড়কে টহল শেষে পুলিশ সুপার আকস্মিকভাবে আত্রাই থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার ডিউটি অফিস, হাজতখানা, ব্যারাক এবং বিভিন্ন নথিপত্র (রেকর্ড বুক) যাচাই করেন। এছাড়া সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ ও তা দ্রুত নিষ্পত্তির সার্বিক প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন।
আত্রাই থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পুলিশের মূল শক্তি হলো জনগণের আস্থা। আমাদের প্রতিটি সদস্যকে অবশ্যই পেশাদারিত্ব, সততা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সাধারণ মানুষ যাতে থানায় এসে কোনো হয়রানির শিকার না হয় এবং দ্রুত সেবা পায়, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও জনবান্ধব ও সেবামূলক ভূমিকা পালন করতে হবে।
পুলিশ সুপারের নির্দেশনার প্রেক্ষিতে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা আমাদের কাজের গতিকে আরও ত্বরান্বিত করবে। থানায় আগত প্রতিটি সেবাপ্রার্থীর অভিযোগ সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত আইনি সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এছাড়া বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আমরা সার্বক্ষণিক সতর্ক ও তৎপর রয়েছি।
পুলিশ সুপারের এই আকস্মিক পরিদর্শন নওগাঁ জেলা পুলিশের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছে। জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতের মাধ্যমে একটি অপরাধমুক্ত ও নিরাপদ নওগাঁ গড়ার প্রত্যয় ব্যক্ত হয়েছে এই পরিদর্শনের মধ্য দিয়ে।
জুন ২৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।