এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে চকলেট ও ঘৃতকুমারী (অ্যালোভেরা) গাছের প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রেজাউল প্রামাণিক (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (৩ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এর আগে, গত মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চৈতার কোল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রেজাউল প্রামাণিক একই এলাকার মৃত গেন্দু প্রামাণিকের ছেলে।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শিশুটি অভিযুক্ত রেজাউলের বাড়ির আশপাশে খেলা করছিল। এ সময় রেজাউল তাকে অ্যালোভেরা গাছ ও চকলেটের লোভ দেখিয়ে কৌশলে নিজের ঘরে ডেকে নেয়। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় সে। এ সময় শিশুটি ব্যথায় চিৎকার শুরু করলে রেজাউল তাকে ছেড়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি ঘর থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে তার পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, অভিযুক্ত রেজাউল প্রামাণিক এর আগেও এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তার কাছে এলাকার শিশু কিংবা বয়স্ক—কেউই নিরাপদ নয়। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রেজাউল প্রামাণিকের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার মা দাবি করে বলেন, “আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তাকে ফাঁসাতেই এমন মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।”
এ বিষয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, “ভুক্তভোগী শিশুর মায়ের কাছ থেকে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আগস্ট ২১, ২০২৬
মার্চ ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।