এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ জেলার রাণীনগরের আবাদপুকুর এলাকায় একটি গোডাউন থেকে ২৯ টন সরকারি চাল জব্দ করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলা খাদ্য পরিদর্শক মো: আনিছুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ওসি আব্দুল হাফিজ মো: রায়হান।
গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা খাদ্য বিভাগ এবং সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান নেতৃত্বে অভিযানে নামেন। আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকার আমজাদ মন্ডলের মার্কেটের দুইটি ভাড়া করা গোডাউন থেকে ২৯ টন ৩১০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালগুলো ৫০ কেজির ৪৫৩ বস্তা এবং ৩০ কেজির ২২২ বস্তায় ছিল। এ সময় খাদ্যবান্ধব কর্মসূচির চালও উদ্ধার করা হয়।
অভিযানকালে গোডাউন মালিক এবং চাল ব্যবসায়ীরা পলাতক ছিল। ঘটনার পরপরই চালগুলো উপজেলা খাদ্যগুদামে মজুদ করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামী হিসেবে যাত্রাপুর গ্রামের মজিবর রহমানের ছেলে, চাল ব্যবসায়ী জাহাঙ্গির আলম বাবুকে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।
থানার ওসি মো: রায়হান জানান, মামলার তদন্ত দ্রুত শুরু করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন, অবৈধ চাল মজুদ প্রতিরোধে প্রশাসন সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।