এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার প্রসারে ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বাস্তবায়ন এবং সার্ভিস প্রোভাইডারদের (সেবা প্রদানকারী) তালিকাভুক্তি সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত সদরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কাজী শামীম আহমেদ, সদরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এবং সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান (বদু)। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং সদরপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের গুরুত্ব, ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের প্রক্রিয়া এবং যোগ্য সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তির বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের কোনো বিকল্প নেই। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সাথে তৃণমূল পর্যায়ে এই উদ্যোগকে ফলপ্রসূ করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।