এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রথমবারের মতো নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন তিনি। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
তিনি জানান, বৈশ্বিক এই ফোরামে বর্তমান সরকারের এটিই প্রথম আনুষ্ঠানিক অংশগ্রহণ। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ পথরেখা তুলে ধরার এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হবে।
সফরসূচি ও কার্যতালিকা:
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সাধারণ অধিবেশনে ভাষণের পাশাপাশি তিনি পাঁচটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক এবং বাংলাদেশ আয়োজিত দুটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে তাঁর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সফরসঙ্গী যারা থাকছেন:
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে থাকছেন মোট ৩৫ জন সদস্য। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
এ ছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন।
ভাষণে গুরুত্ব পাবে যেসব বিষয়:
প্রধানমন্ত্রীর ভাষণে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের পটভূমি ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু স্থান পাবে। বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার অঙ্গীকার বিশ্বমঞ্চে তুলে ধরা হবে। পাশাপাশি বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তির ন্যায়সংগত বণ্টনের ওপর জোর দেবেন তিনি।
পররাষ্ট্রসচিব আরও জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিষয়টিও প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের দ্বিপক্ষীয় ও উচ্চপর্যায়ের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।
অধিবেশনের তাৎপর্য ও সম্ভাব্য বৈঠক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, বহুপক্ষীয় সফরের কর্মসূচিতে সময়ের প্রয়োজনে নতুন বৈঠক যুক্ত হতে পারে বা কিছু রদবদল আসতে পারে; তাই এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্রসচিব বলেন, "একদিকে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করছেন, অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।