দৌলতপুরে পিয়ারপুর ইউপিতে চেয়ারম্যান পদে আজিবার রহমানের প্রার্থিতা ঘোষণা, শেরপুরে আলোচনা সভা

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৪ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে পিয়ারপুর ইউপিতে চেয়ারম্যান পদে আজিবার রহমানের প্রার্থিতা ঘোষণা, শেরপুরে আলোচনা সভা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৮ নম্বর পিয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিবার রহমান। এ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) শেরপুর গ্রামে তাঁর নিজ বাসভবন প্রাঙ্গণে এক প্রচার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মফিজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পিয়ারপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। 

অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয় ছিল আসন্ন ইউপি নির্বাচনে মোঃ আজিবার রহমানের চেয়ারম্যান পদে প্রার্থিতা এবং এলাকায় তাঁর অতীত সামাজিক ও রাজনৈতিক ভূমিকা। 

সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পানজু মালিথা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ আব্দুল কাদের বিশ্বাস, লাহাব বিশ্বাস, রতন আলী, মহিদুল মন্ডল, রিপন আলীসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পিয়ারপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে দাঁড়াতে একজন যোগ্য ও তৃণমূলবান্ধব নেতৃত্বের প্রয়োজন। দীর্ঘদিন ধরে আজিবার রহমান এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন উল্লেখ করে উপস্থিত নেতাকর্মীরা তাঁর প্রতি পূর্ণ সমর্থন জানান। 

এ সময় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মোঃ আজিবার রহমান উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধান, উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। 

সভা শেষে তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।