এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কক্সবাজারের পেকুয়ায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের (DGFI) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রভাব বিস্তার ও প্রতারণার চেষ্টার অভিযোগে হাছিনা আক্তার (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক হাছিনা আক্তার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, ওই নারী দীর্ঘদিন ধরে নিজেকে পেকুয়ায় কর্মরত ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এই ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন সময়ে চেয়ারম্যানকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতেও তিনি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন তথ্য নিয়ে প্রভাব খাটানোর চেষ্টা চালান। এতে চেয়ারম্যানের সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি পেকুয়া থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে তাকে আটক করে।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি শিশু বিক্রির বিষয়ে কথা বলছিলেন। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই প্রতারণার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
জানু ২৪, ২০২৫
জানু ১৬, ২০২৫
সেপ্টেম্বর ১০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
সাতক্ষীরা | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।