এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত থাকা এবং নিজেদের পরিবর্তে দপ্তরি ও বহিরাগত ‘প্রক্সি শিক্ষক’ দিয়ে ক্লাস করানোর অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের এক প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও রয়েছেন। একই সঙ্গে, কেন তাঁদের চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনো প্রশাসনিক শাস্তি দেওয়া হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৪ জুন) সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার (২৩ জুন) তাঁর স্বাক্ষরিত পৃথক তিনটি নোটিশে অভিযুক্ত শিক্ষকদের এই আদেশ দেওয়া হয়।
বিভাগীয় মামলার অভিযুক্ত শিক্ষকরা হলেন—সদর উপজেলার জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ কুমার দাস, সহকারী শিক্ষক মো. আবু বাক্কর সিদ্দিকী ও সহকারী শিক্ষক মো. নওয়াজ শরীফ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ মে সকাল সাড়ে ৯টায় জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষকই কর্মস্থলে উপস্থিত ছিলেন না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ কুমার দাস ও সহকারী শিক্ষক আবু বাক্কর সিদ্দিকী সম্পূর্ণ অনুপস্থিত ছিলেন এবং সহকারী শিক্ষক নওয়াজ শরীফ বিদ্যালয়ে আসেন অনেক দেরিতে। শিক্ষকরা নিজেরা উপস্থিত না থেকে বিদ্যালয়ের দপ্তরি ও বহিরাগত প্রক্সি শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছিলেন। পরবর্তীতে এই ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয় এবং প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার পর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দুই দফায় অভিযুক্ত শিক্ষকদের কৈফিয়ত তলব করেছিলেন। তবে তাঁদের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১৪ জুন উপজেলা শিক্ষা কর্মকর্তার দেওয়া সুপারিশের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম নোটিশে উল্লেখ করেন, শিক্ষকদের এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ মোতাবেক গুরুতর অসদাচরণের শামিল।
নভেম্বর ১২, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
বিনোদন | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।