এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উজবেকিস্তানের পর এবার কঙ্গো; ২০২৬ ফিফা বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। মেক্সিকোর গুয়াদালাহারার এস্তাদিও আকরনে গ্রুপ ‘কে’-এর ম্যাচে কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে শেষ ৩২ (নকআউট পর্ব) নিশ্চিত করেছে নেস্তর লরেনসোর দল। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার ড্যানিয়েল মুনিয়োস।
নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল কলম্বিয়া। ফলে কঙ্গোর বিপক্ষে জয় পেলেই পরের রাউন্ডের টিকিট নিশ্চিত হতো তাদের। তবে মাঠে কাজটা মোটেও সহজ ছিল না। বলের দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে কলম্বিয়া এগিয়ে থাকলেও কঙ্গোর জমাট রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয়েছে লুইস দিয়াসদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। জেমস রদ্রিগেজ, লুইস দিয়াস, জন আরিয়াস ও মুনিয়োসরা একের পর এক আক্রমণ চালান কঙ্গোর রক্ষণভাগে। ম্যাচের ১০ মিনিটে জেমসের দূরপাল্লার শটসহ দিয়াস ও মুনিয়োসের বেশ কয়েকটি প্রচেষ্টা দুর্দান্তভাবে নস্যাৎ করে দেন কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি। ফলে প্রথমার্ধে ৯টি শট নিয়েও গোলের দেখা পায়নি কলম্বিয়া।
অন্যদিকে কঙ্গো খুব বেশি আক্রমণ করতে না পারলেও পুরো ম্যাচে রক্ষণভাগের শৃঙ্খলা ধরে রেখেছিল। বিরতির ঠিক আগে সেদ্রিক বাকাম্বুর একটি বিপজ্জনক হেড কলম্বিয়া শিবিরে কিছুটা ভীতি ছড়িয়েছিল। তবে ম্যাচের অধিকাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল কলম্বিয়ার পায়েই।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র একই ছিল। কলম্বিয়া ধৈর্য ধরে আক্রমণের সুযোগ খুঁজছিল আর কঙ্গো অপেক্ষা করছিল প্রতি-আক্রমণের। অবশেষে ডেডলক ভাঙতে ম্যাচের ৫৮ মিনিটে জেমস রদ্রিগেজ ও লুইস সুয়ারেসকে তুলে নিয়ে হুয়ান কুয়েন্তেরো ও জন কোর্দোবাকে মাঠে নামান কলম্বিয়ান কোচ। কোচের এই রণকৌশলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
ম্যাচের ৭৫ মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই গোল। কুয়েন্তেরোর নিখুঁত পাস থেকে ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন মুনিয়োস। এরপর অত্যন্ত ঠান্ডা মাথায় কঙ্গোর গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান এই রাইটব্যাক। উজবেকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও গোল করেছিলেন তিনি। এই গোলের মাধ্যমে টানা দুই ম্যাচে গোল করে দলের আক্রমণে নিজের কার্যকারিতা আবারও প্রমাণ করলেন মুনিয়োস।
ম্যাচের শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালায় কঙ্গো। তবে যোগ করা সময়ে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাসের একটি দুর্দান্ত সেভ দলের লিড ধরে রাখতে সাহায্য করে। শেষ পর্যন্ত ১-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।
এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে তারা। অন্যদিকে, দুই ম্যাচ শেষে ১ পয়েন্ট পাওয়া কঙ্গো গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে উজবেকিস্তানের বিপক্ষে।
মে ২৭, ২০২৬
জুন ৫, ২০২৬
জুন ২৩, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
বিনোদন | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।