এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে সাবেক সেনাকর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান অপহরণ করেছিলেন বলে তথ্যপ্রমাণে প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আজ রবিবার (২১ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, "তদন্ত এবং তদন্তের মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় জিয়াউল আহসানের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে।"
এর আগে গুম ও শতাধিক মানুষকে হত্যার মামলায় সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে—গাজীপুরে ৩ জনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চর-দুয়ানিতে ৫০ জনকে হত্যা এবং সুন্দরবনে বনদস্যু দমনের নামে কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার ঘটনা।
সংগৃহীত তথ্য-প্রমাণ ও তদন্তের ভিত্তিতে এই ঘটনাগুলোতে তার সরাসরি জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।