এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আর্জেন্টিনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে চিরস্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সের একটি সড়কের নাম ‘বাংলাদেশ’ রাখার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ঢাকা। গত বৃহস্পতিবার (১৮ জুন) সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার এক সৌজন্য সাক্ষাৎকারে এই প্রস্তাবটি উত্থাপন করা হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান নতুন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সমতা ও মর্যাদার ভিত্তিতে আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ককে আরও বহুমুখী করতে বদ্ধপরিকর। দুই দেশের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক সাংস্কৃতিক চুক্তি সম্পাদিত না হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ইতিপূর্বে যে ‘সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি’র খসড়া পাঠানো হয়েছে, তা দ্রুত চূড়ান্ত করা প্রয়োজন।
দ্বিপাক্ষিক বন্ধনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে বৈঠকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে বাংলাদেশের নামে একটি সড়ক নামকরণের আনুষ্ঠানিক প্রস্তাবের পাশাপাশি পরিবেশবান্ধব একটি উদ্যোগের কথাও বলা হয়। দুই দেশের জলবায়ু ও আবহাওয়ার চমৎকার সামঞ্জস্যের বিষয়টি বিবেচনা করে বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী দেশীয় উদ্ভিদ আর্জেন্টিনায় রোপণ ও স্থানান্তরের প্রস্তাব দেয় বাংলাদেশ।
এদিকে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সংযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগের কথা জানান আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তিনি জানান, চলমান ফিফা বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা থেকে চারজন অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ব্লগারকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। এই ভ্লগার দলটি বাংলাদেশে অবস্থান করে আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি এ দেশের কোটি ভক্তের উন্মাদনা, ভালোবাসা ও এখানকার সংস্কৃতি নিয়ে বিশেষ ভিডিও (ভ্লগ) তৈরি করবেন। এই ভ্লগগুলো আর্জেন্টিনায় ব্যাপকভাবে প্রচার করা হবে, যা দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও বাড়িয়ে তুলবে বলে আশা প্রকাশ করা হয়।
জুলাই ১২, ২০২৬
এপ্রিল ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।