এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (৮ম পর্যায়) আওতায় শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
গত ১৬ জুন সকালে সদরপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের আওতাধীন সদরপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রের শিক্ষকবৃন্দ অংশ নেন। ১৬ ও ১৭ জুন—দুই দিনব্যাপী প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
প্রশিক্ষণে শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—শিশুর প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, শিশুর স্বাস্থ্য সুরক্ষা কৌশল, মানসিক বিকাশ, সিফাত পরিচয় ও সূরা মশক, আধুনিক পাঠদান পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষা উপকরণের কার্যকর ব্যবহার ও মূল্যায়ন এবং শিক্ষকদের মর্যাদা, দায়িত্ব ও কর্তব্য।
প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন মাস্টার ট্রেইনার মাওলানা রুহুল আমীন, ফিল্ড অফিসার মো. রাসেল মোল্যা, মাওলানা মহিউদ্দীন খান আজাদী, মুফতি কারী বেলালউদ্দিন, ডা. গোলাম রব্বানী, ডা. রোকাইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, মাওলানা রফিকুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাক্টর অনিতা দত্ত রায়।
কর্মসূচির সমাপনী সেশনটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইয়াছিন মোল্লা। সমাপনী বক্তব্যে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে বলেন, "প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এর মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব হবে।"
প্রশিক্ষণে অংশ নেওয়া মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই মৌলিক প্রশিক্ষণটি আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান শিক্ষকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে এবং শিশুদের আরও দক্ষতার সঙ্গে শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে শিশুদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২ আগস্ট, ২০২৬
রাজধানী | ২ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।