এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় ফল কাঁঠাল দিয়ে এখন দেশে তৈরি হচ্ছে মুখরোচক শিঙাড়া, সমুচা ও কাবাব। পুষ্টিগুণে ভরপুর কাঁঠালের এসব প্রক্রিয়াজাত পণ্য এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা তৈরি করেছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে ‘জাতীয় ফল মেলা-২০২৬’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে তিনি কাঁঠালের বহুমুখী ব্যবহারের প্রশংসা করেন।
কৃষিমন্ত্রী বলেন, "কাঁঠালের তৈরি কাবাব কিংবা সবজি জাতীয় এই পণ্যগুলোর পুষ্টিগুণ অত্যন্ত উচ্চ। বিশ্বের বেশ কয়েকটি দেশ আমাদের দেশ থেকে কাঁঠাল আমদানির মাধ্যমে এ ধরনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরির বিষয়ে গভীর আগ্রহ দেখিয়েছে এবং ইতিমধ্যে যোগাযোগও শুরু করেছে।"
তিনি আরও জানান, দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা এখন ফল প্রক্রিয়াজাতকরণ এবং এর মূল্য সংযোজন (ভ্যালু অ্যাডিশন) কার্যক্রমে ব্যাপকভাবে যুক্ত হচ্ছেন। এর ফলে দেশের ফলের অপচয় কমার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।
ফল রপ্তানির সার্বিক চিত্র তুলে ধরে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, "বাংলাদেশ থেকে ইতিমধ্যে আম, আনারস ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। বিশেষ করে এ বছর কাঁঠাল রপ্তানির পরিমাণ অনেক বাড়বে বলে আমরা আশা করছি। এই লক্ষ্য অর্জনে আমরা চীনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক চুক্তিও সম্পন্ন করেছি। আগামী দিনগুলোতে ফল রপ্তানির বাজারে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।"
বাজেটে কৃষি বরাদ্দ প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য:
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষিখাতে বরাদ্দ হ্রাসের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এই তথ্যটি সঠিক নয়। তিনি বলেন, "কৃষিখাতে বরাদ্দ কমেনি, বরং গত বছরের তুলনায় তা ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এছাড়া প্রণোদনা ও উন্নয়ন বাজেটের আওতায় বিশাল বরাদ্দ রয়েছে। যারা বরাদ্দ কমেছে বলে দাবি করছেন, তারা হয়তো সঠিক হিসাবটি বিশ্লেষণ করেননি।"
উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এবারের জাতীয় ফল মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফল চাষি ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত ফল ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রদর্শন করছেন।
জুন ১২, ২০২৬
জুন ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।