এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আশিকুজ্জামানকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর শহর থেকে অভিযান পরিচালনা করে নাজিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
আসামি মো. আশিকুজ্জামান নাজিরপুর উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা এবং সোনামুদ্দিন হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতে মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে এবং প্রতিটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর শহর থেকে নাজিরপুর থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।