এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং গণমানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আজ সোমবার (২৭ এপ্রিল) এক দিনের সফরে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা যশোরের উদ্দেশে উড্ডয়ন করেন।
এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সফর সম্পর্কে নিশ্চিত করে লেখা হয়, ‘নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অদম্য অঙ্গীকার নিয়ে যশোরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমানুষের জীবনমান উন্নয়ন ও আশা-আকাঙ্ক্ষা পূরণে তাঁর নিরলস প্রয়াস অব্যাহত রয়েছে।’
জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টায় যশোর বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী সরাসরি চলে যাবেন জেলার শার্শা উপজেলার উলাশীতে। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত 'উলাশী-যদুনাথপুর খাল' পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং ওই স্থানে আয়োজিত একটি সুধী সমাবেশে যোগ দেবেন। এরপর বেলা সোয়া ১টায় যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট 'যশোর মেডিকেল কলেজ হাসপাতাল'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
চিকিৎসা খাতের এই গুরুত্বপূর্ণ উদ্বোধনের পর বেলা দেড়টায় প্রধানমন্ত্রী যশোরের প্রায় ২০০ বছরের প্রাচীন 'ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি' পরিদর্শন করবেন। এরপর যশোর সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে বেলা সাড়ে ৩টায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী সব কর্মসূচি শেষে সন্ধ্যায় তাঁর ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে যশোর। জেলা প্রশাসন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। উচ্ছ্বসিত জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও। শহর থেকে শুরু করে গ্রামপর্যায়েও চলছে ব্যাপক প্রচার-প্রচারণা ও মাইকিং।
জেলা বিএনপির প্রত্যাশা, প্রধানমন্ত্রীর জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। জনসভাকেন্দ্রিক বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল মিলিয়ে প্রায় পাঁচ হাজার যানবাহন শহরে প্রবেশ করবে। যানজট এড়াতে ইতিমধ্যে ১০টি পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে, যেখানে মন্ত্রী, এমপি ও ভিআইপিদের জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।
যশোরবাসীর প্রত্যাশা, সরকারপ্রধানের এই সফরের মধ্য দিয়ে এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে এবং মানুষের দীর্ঘদিনের নানা দাবি পূরণ হবে। উল্লেখ্য, এর আগে গত ২ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল জনসভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এই সফরকে ঘিরে তাই পুরো যশোরজুড়ে বইছে নতুন আশার সঞ্চার।
মার্চ ১৬, ২০২৬
নভেম্বর ১৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
ফুটবল | ১২ জুন, ২০২৬
জাতীয় | ১২ জুন, ২০২৬
বিনোদন | ১২ জুন, ২০২৬
জাতীয় | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।