এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিজ ঘর থেকে ইতি আক্তার (২২) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার গাং জগদিয়া গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা জানাজানি হয়। নিহত ইতি আক্তার ওই গ্রামের মৃত ফেলু মাতুব্বরের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যান ইতি। পরদিন রোববার সকাল সাড়ে ৮টার দিকে তার বোন ছাবিনা ইয়াসমিন বাবার বাড়িতে আসেন। এ সময় ইতির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তিনি ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে ঘরের টিনের ফুটো দিয়ে উঁকি দিলে তিনি দেখতে পান, ইতি ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।
পরে পরিবার ও স্থানীয়রা পুলিশে খবর দিলে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ইতির বিয়ে হলেও ২-৩ বছর আগে স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে তিনি স্থানীয় একটি জুট মিলে কাজ করতেন।
এদিকে স্থানীয়দের মাঝে গুঞ্জন রয়েছে, ইতালিতে অবস্থানরত এক প্রবাসীর সঙ্গে ইতির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ওই প্রবাসী তাকে নিয়মিত আর্থিক সহায়তাও পাঠাতেন। আত্মহত্যার আগের রাতেও ওই প্রবাসীর সঙ্গে ইতির মুঠোফোনে কথা হয়েছিল বলে জানা যায়। তবে ওই প্রবাসীর পরিচয় বা এ বিষয়ে তার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, "খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। এরপর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে, তরুণীর এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
কুষ্টিয়া | ১২ জুন, ২০২৬
বাংলাদেশ | ১২ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।