এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় রান্নার সময় চুলার আগুনে দগ্ধ হওয়া তমা আনিকা নামে এক কিশোরীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। দীর্ঘ ১৫ দিন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার (১৫ এপ্রিল) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।
নিহত তমা আনিকা নগরকান্দা পৌরসভার বাসিন্দা মো. মাসুদের বড় মেয়ে এবং স্থানীয় মো. জাকির হোসেন মিলন মিয়ার ভাতিজী।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১ এপ্রিল) সকালে নিজ বাসায় রান্নার কাজ করার সময় অসাবধানতাবশত চুলার আগুন তমার পরনের কাপড়ে লেগে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন শরীরে ছড়িয়ে পড়ে এবং তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকায় নিয়ে যান এবং বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে দীর্ঘ ১৬ দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর গতকাল রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তমার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।