এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা নিজ সংসদীয় এলাকার স্বাস্থ্যসেবার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি মন্তব্য করেছেন, "হাসপাতালটি নিজেই এখন একটি রোগীর মতো।"
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
রুমিন ফারহানা সংসদে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা এই ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি। কিন্তু দীর্ঘদিনের অবহেলা আর অব্যবস্থাপনায় এটি এখন নিজেই ‘রোগাক্রান্ত’ হয়ে পড়েছে। প্রয়োজনীয় চিকিৎসক, দক্ষ কর্মচারী, ওষুধ এবং আধুনিক যন্ত্রপাতির তীব্র সংকটে হাসপাতালটি কার্যত অচল হয়ে পড়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সটির প্রশাসনিক ও অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, "হাসপাতালটিতে চিকিৎসক, কনসালটেন্ট ও নার্সসহ মোট ৬৪টি গুরুত্বপূর্ণ পদ বর্তমানে শূন্য রয়েছে। ফলে সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন।"
ভবন নির্মাণে স্থবিরতার কথা উল্লেখ করে এই সংসদ সদস্য জানান, হাসপাতালটির আধুনিকায়নের লক্ষ্যে ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংশ্লিষ্ট ঠিকাদার পালিয়ে যাওয়ায় নির্মাণকাজ মাঝপথেই থমকে গেছে। বর্তমানে বাধ্য হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ পুরাতন দোতলা ভবনেই হাসপাতালের কার্যক্রম চালানো হচ্ছে।
রুমিন ফারহানা আরও বলেন, "পুরানো ভবনটির শ্রীহীন দশা দেখলেই একে রোগাক্রান্ত মনে হয়। এমন পরিবেশে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান কোনোভাবেই সম্ভব নয়।" তিনি অবিলম্বে শূন্য পদ পূরণ এবং বন্ধ হয়ে থাকা নির্মাণকাজ পুনরায় শুরু করে সরাইলবাসীর জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানান।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ১২ জুন, ২০২৬
ফুটবল | ১২ জুন, ২০২৬
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
বরিশাল | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।