এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর জলঢাকায় অত্যন্ত উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে টেঙ্গনমারী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফু উজ জামান সরকার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, জলঢাকা প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, মোস্তাকিমুল ইসলাম, জালাল হোসেন ও আবুল কালাম আজাদ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন শিক্ষার্থী রেদোয়ান উল্লাহ। সহকারী শিক্ষক ওমেদ আলী শাহ্-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান বলেন, "একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে সুশিক্ষার কোনো বিকল্প নেই। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই নিজেদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির কল্যাণে যোগ্য নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করতে হবে।"
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এপ্রিল ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।