এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত ২০০ জন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে এ অর্থ বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক উপকারভোগীকে ২ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এ সহায়তা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ দরিদ্র মানুষের দুঃসময়ে স্বস্তি এনে দেয় এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়।
তারা আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকলে সমাজের দরিদ্র জনগোষ্ঠী আরও উপকৃত হবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।