এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় তিনতলা বাড়ির বেডরুমের দরজা ভেতর থেকে আটকা পড়ে কান্নাকাটি করছিল এক শিশু। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও দরজা খুলতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ফায়ার সার্ভিসের একটি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষ সরঞ্জামের মাধ্যমে দরজাটি খুলে ফেলে। এ সময় ভেতরে আটকা পড়া ৩ বছরের শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়।
বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা টু সদরপুর সড়কের পাশে আঃ সালাম মোল্যার মালিকানাধীন তিনতলা ভবনে এমন ঘটনা ঘটে। উদ্ধারকৃত শিশুটি প্রবাসী মেহেদী হাসানের ৩ বছরের শিশু পুত্র আদনান।
পরিবারের সদস্যরা জানান, বেডরুমে খেলতে গিয়ে হঠাৎ করেই দরজাটি লক হয়ে গেলে শিশুটি ভেতরে একা আটকা পড়ে যায় এবং ভয় পেয়ে কাঁদতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত ফায়ার সার্ভিসের উদ্ধার সহায়তা চান।
সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রনেন্দ্র নাথ চৌধুরী জানান, এ ধরনের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত সেবা দেওয়া সম্ভব। তারা সবাইকে ঘরের দরজা ও লক ব্যবহারে সতর্ক থাকারও পরামর্শ দেন।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে।
অক্টোবর ২৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।