এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় জয়নাল মোল্লা (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার দিকে মধুখালী থানাধীন ব্রাহ্মণকান্দা বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জয়নাল মোল্লা মহাসড়ক পারাপারের সময় খুলনা থেকে ঢাকাগামী মিল্কভিটা বহনকারী একটি কভার ভ্যান (ঢাকা মেট্রো-উ ১১-১২৩৪) দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়।
দুর্ঘটনার পর গাড়িটি পালানোর চেষ্টা করলে খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার এসআই মোহাম্মদ সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে কভার ভ্যানটি জব্দ করেন। তবে গাড়ির ড্রাইভার পালিয়ে যান ।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সেপ্টেম্বর ১৮, ২০২৫
এপ্রিল ১৬, ২০২৫
জুন ১৩, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।