এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা রেশম বাগান তঞ্চঙ্গ্যা পাড়ায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে সংঘদান ও অষ্টপরিষ্কার দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পশু চিকিৎসক মনোরঞ্জন তঞ্চঙ্গ্যার নিজ বাসভবনে ব্যক্তিগত উদ্যোগে এবং পরিবারবর্গের সহযোগিতায় এই পুণ্যময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মূলত স্বর্গীয় মাতা-পিতা এবং প্রয়াত জ্ঞাতিবর্গের আত্মার সদ্গতি ও পারলৌকিক শান্তি কামনার পাশাপাশি জগতের সকল জীবের মঙ্গল কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষু সংঘের বরেণ্য ভিক্ষু মন্ডলী উপস্থিত থেকে সদ্ধর্ম দেশনা প্রদান করেন। উপস্থিত ভিক্ষুগণ বুদ্ধের অহিংসার বাণী প্রচার করেন এবং মানবজীবনে দানধর্মের গুরুত্ব ও এর সুফল ব্যাখ্যা করে হিতোপদেশ প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত দায়ক-দায়িকাগণ পঞ্চশীল গ্রহণ করেন। এরপর প্রয়াতদের আত্মার শান্তি এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও তর্পণ করা হয়। ধর্মীয় রীতি অনুযায়ী শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে সংঘদান ও অষ্টপরিষ্কার দান করা হয়।
আয়োজক পশু চিকিৎসক মনোরঞ্জন তঞ্চঙ্গ্যা তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "আমার স্বর্গীয় মাতা-পিতা ও প্রয়াত আত্মীয়-স্বজনদের আত্মার শান্তি এবং সকল মানুষের মঙ্গল কামনায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বুদ্ধের শিক্ষা অনুযায়ী দান মানুষের মনকে পরিশুদ্ধ করে এবং সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।" তিনি আগামীতেও এ ধরনের ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অত্যন্ত শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পরিশেষে আয়োজক মনোরঞ্জন তঞ্চঙ্গ্যা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
পাবনা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।