এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-০২ (নগরকান্দা-সালথা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের শ্রীরামপট্টির তালপট্টি বাজারে এ বৈঠকের আয়োজন করা হয়। কাইচাইল ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, “নগরকান্দা ও সালথার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা দূর করতে হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা জরুরি। জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনা এবং এই অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “বিএনপির কাছে আলেম-ওলামারা সবসময় নিরাপদ। আপনাদের এলাকার সমস্যাগুলো সরাসরি জানা এবং দ্রুত সমাধানের পথ খুঁজতেই আজকের এই উঠান বৈঠক।” এ সময় তিনি আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার জন্য সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।
কাইচাইল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী খোরশেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মে ৬, ২০২৫
সেপ্টেম্বর ৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
পাবনা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।