এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পুরিয়া হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকায় এসআই সৈয়দ হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় ১০০ পুরিয়া হেরোইনসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ঢাকার ধামরাই উপজেলার কুমরাইল গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে লেহাজ উদ্দিন (৫৫) এবং আশুলিয়ার চাকলগ্রাম এলাকার মোঃ শুকুর আলীর ছেলে মোঃ আব্দুল আজিজ (৪৫)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ২ নং আসামি আব্দুল আজিজের বিরুদ্ধে আগেও ২টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-৮২) রুজু করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মার্চ ১৫, ২০২৫
অক্টোবর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।