এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং ভোটদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) বেলা ১২টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) মো. তৌফিক ইমাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের সঙ্গে সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্রের মূল ভিত্তি।” এ সময় তিনি সকল প্রকার ভয়ভীতি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন–২ শাখা) মোসাদ্দেক মেহদী ইমাম বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং গুজব প্রতিরোধে গণমাধ্যম ও জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।”
সভাপতির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কাপ্তাইয়ে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটারদের নিরাপত্তা এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, এবং জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ আলম ও কাজী মোশারফ হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান-কারবারি এবং এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকল অংশীজন নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের উদ্বুদ্ধ করতে এবং একটি সফল নির্বাচন উপহার দিতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আগস্ট ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।