এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফরিদপুরে ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সাইফ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজি রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, জুলাই যোদ্ধা জনি বিশ্বাস, শাহ মো. আরাফাত, আবরার নাদিম, ইতু, নিরব, ইমতিয়াজ শান্তসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় বিক্ষোভকারীরা শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেন। বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর ও ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এর আগেও গতকাল বৃহস্পতিবার রাতে একই স্থানে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। সেই কর্মসূচিতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। ধারাবাহিক এসব কর্মসূচির মাধ্যমে হাদী হত্যার বিচার দাবিতে ফরিদপুরে আন্দোলন ক্রমেই জোরালো হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।