এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মৎস্য সম্পদ রক্ষা ও দেশীয় মাছের বংশবিস্তারে বাধা সৃষ্টিকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার বিশা ইউনিয়নের উদয়পুর স্লুইচগেট ও ক্ষুদ্র বিশা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে দুটি অবৈধ ‘কচ জাল’ জব্দ করা হয় এবং পরে জনসম্মুখে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিক।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিক বলেন, সরকার দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে নিষিদ্ধ জালের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ‘কচ জাল’ মাছের পোনা ও ডিম ধ্বংস করে প্রাকৃতিক বংশবিস্তারে মারাত্মক ক্ষতি করে। জনস্বার্থে ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনোভাবেই নদী বা বিলে অবৈধ জাল পেতে মাছ ধরতে দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান। তিনি বলেন, ‘কচ জাল’ মূলত একটি মরণফাঁদ। এতে মাছের পোনা থেকে শুরু করে ডিম পর্যন্ত আটকা পড়ে নষ্ট হয়, যা আমাদের মৎস্য সম্পদের জন্য বড় হুমকি। সাধারণ জেলেদের সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযান চলাকালে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল এবং উপজেলা মৎস্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মার্চ ২৯, ২০২৫
সেপ্টেম্বর ৯, ২০২৬
অক্টোবর ১৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।